প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিসিবির ডিলারের গুদামে ঘটে যাওয়া এক অগ্নিকাণ্ডের ফলে এ ঘটনার কারণে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুলাই) রাত ৯টার সময়, উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে এই আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে গুদামের ভিতর থেকে উদ্ধার করা হয় নয়ন (১৮) নামে এক যুবকের ঝলসে যাওয়া মরদেহ।
নিহত নয়ন হাটবাকইল এলাকার আব্বাসের ছেলে ছিল। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সৃষ্টি হয়েছে। অগ্নিকাণ্ডের কারণে সেখানে থাকা ডাল, তেল, চিনি এবং টিসিবির অন্যান্য পণ্য পুড়ে যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন