প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যশোরের বাঘারপাড়ায় রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার একটি ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার সময় যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা তেলপাম্পসংলগ্ন গাড়ি মাপার স্কেলের সামনে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।
নিহত রুবেল হোসেন ছিলেন উপজেলার তেলি ধান্যপোড়া গ্রামের মৃত মুনতাজ ঢালীর ছেলে এবং বাঘারপাড়া উপজেলার বন্দভিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। এ দিকে, ঘাতক রাব্বী, নিহত রুবেল হোসেনের ছোট বোনের দেবর বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, পূর্বশত্রুতা থেকে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনকে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর ক্ষত সৃষ্টি করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এছাড়া, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেছেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে ও অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন