প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে মুত্তালিব হোসেন (৪০) নামক এক ব্যক্তি বিরুদ্ধে ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ শনিবার (১১ জুলাই) সন্ধ্যার সময়ে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। দণ্ডপ্রাপ্ত মুত্তালিব হোসেন ওই এলাকার মোক্তার হোসেনের ছেলে হিসেবেও পরিচিত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(৫)-তে দোষী সাব্যস্ত হওয়ার ভিত্তিতে ওই ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মাদক নির্মূলে এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন