প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রাণিসম্পদ অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে ৫৩৮ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। নিয়োগের জন্য নির্ধারিত পদ দুটি হলো সিমেন ক্যারিয়ার এবং অফিস সহায়ক। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এবং চলবে ৬ অক্টোবর পর্যন্ত।
একনজরে প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি:
প্রতিষ্ঠানের নাম: প্রাণিসম্পদ অধিদপ্তর
চাকরির ধরন: সরকারি
পদসংখ্যা: ২টি
লোকবল নিয়োগ: ৫৩৮ জন
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৬ অক্টোবর ২০২৬
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
চাকরির বিবরণ:
১. পদের নাম: সিমেন ক্যারিয়ার
পদসংখ্যা: ৩২টি (গ্রেড: ১৯তম, বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা)
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের জন্য কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৫০৬টি (গ্রেড: ২০তম, বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা)
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদনের বয়সসীমা: প্রার্থীদের জন্য বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে, যা ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত প্রযোজ্য। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
বিস্তারিত জানতে ও আবেদনের জন্য এখানে ক্লিক করুন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন