প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত থাকলেও মাঠের বাইরের লড়াইয়ে ধাক্কা খেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ম্যাটভিত্তিক লাইভ র্যাঙ্কিংয়ের হিসাব অনুযায়ী, আর্জেন্টিনাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে গেছে লা রোহারা। এর ফলে বিশ্বকাপের আগে শীর্ষ স্থানে থাকা আর্জেন্টিনা এখন তিন নম্বরে নেমে গেছে।
লাইভ হিসাবে ১৯৪৮.৯৭ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে ফ্রান্স। স্পেনের পয়েন্ট বেড়ে ১৯৩৪.৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর্জেন্টিনার অবস্থান বর্তমানে ১৯২৫.১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এরপর ইংল্যান্ডের পয়েন্ট ১৮৭১.৩৮।
বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ব্রাজিলের অবস্থান উন্নতি ঘটেছে। টুর্নামেন্টে প্রাপ্ত মোট রেটিং পয়েন্টের কারণে ষষ্ঠ থেকে পঞ্চম স্থানে চলে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাদের বর্তমান লাইভ পয়েন্ট ১৮০৪.৯৩।
তবে উল্লেখযোগ্য যে এই তালিকা এখনো ফিফার আনুষ্ঠানিক র্যাঙ্কিং নয়। প্রতিটি ম্যাচের ফলাফলের পর ফিফার নির্ধারিত সূত্র অনুযায়ী সম্ভাব্য পয়েন্ট যোগ-বিয়োগ করে লাইভ অবস্থান দেখানো হচ্ছে। ফিফা সর্বশেষ আনুষ্ঠানিক র্যাঙ্কিং প্রকাশ করেছিল ১১ জুন। পরবর্তী তালিকা প্রকাশিত হবে ২০ জুলাই। তাই বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর ফলাফল অনুযায়ী অবস্থান আবারও বদলাতে পারে।
আর্জেন্টিনার অবনমনে সমর্থকদের জন্য একটি কৌতুহলোদ্দীপক পরিসংখ্যান উল্লেখযোগ্য। ১৯৯২ সালে ফিফা র্যাঙ্কিং চালুর পর শীর্ষ দল হিসেবে বিশ্বকাপ শুরু করা কোনো দেশই সেই আসরের শিরোপা জিততে পারেনি। ২০২৬ বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডকে হারিয়ে এক নম্বরে উঠে আসা আর্জেন্টিনাও এবার সেই ইতিহাস বদলানোর লক্ষ্যে খেলছে।
অবশ্য র্যাঙ্কিংয়ের অবস্থানের সঙ্গে শিরোপা জয়ের সরাসরি সম্পর্ক নেই। বিশ্বকাপের বাকি পথেই নির্ধারিত হবে আর্জেন্টিনা সেই অদ্ভুত ধারাটি ভাঙতে পারবে কি না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন