প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ের কার্যক্রম চলাকালীন অজানা রোগে আক্রান্ত হয়েছে অন্তত ৫০ জন শিক্ষার্থী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। দুপুর সাড়ে তিনটার দিকে, গুরুতর অবস্থায় ২০ জন শিক্ষার্থীকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়া, বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে আয়া মোর্শেদা (৪০) বেগমও অসুস্থ হয়ে পড়েন।
আহত শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, শ্রেণিকক্ষে পাঠদান চলাকালীন প্রথমে সানজিদা নামের এক শিক্ষার্থীর হাত-পা ঝি ঝি, পেট ব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হয়। এরপর একের পর এক একইভাবে অসুস্থ হয়ে পড়ে অন্তত ৫০ জন শিক্ষার্থী। আহতদের মধ্যে অধিকাংশই মেয়ে শিক্ষার্থী।
এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইরফান মিয়া বলেন, একের পর এক অন্তত ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার পর আমরা তাদের কলাপাড়া হাসপাতালে নিয়ে যাই। অনেক শিক্ষার্থীকে আমতলী হাসপাতালে পাঠানো হয়েছে।
কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ফারুক মিয়া জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে তারা সবাই মাক্স সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন রোগে আক্রান্ত হয়েছে। তবে সবাই বিপদমুক্ত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন