প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মসমর্পণের সুযোগ একদম নেই উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দেশে ফিরলেই শেখ হাসিনা গ্রেফতার হওয়ার শিকার হবেন। শেখ হাসিনাসহ ভারতে থাকা অন্যান্য আসামিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিষয়গুলো তুলে ধরেন।
তিনি জানান, দণ্ডপ্রাপ্ত আসামী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিক সদিচ্ছার প্রয়োজন রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে পলাতক অবস্থায় রয়েছেন এবং সেখানে তার কোনো অফিশিয়াল স্ট্যাটাস নেই। এছাড়া তার কাছে কোনো পাসপোর্ট কিংবা ট্রাভেল ডকুমেন্ট নেই, তাই তাকে দেশে ফিরিয়ে আনতে অবশ্যই ছবিযুক্ত প্রমাণপত্র সংগ্রহ করতে হবে।
প্রধানমন্ত্রীর বিদেশ সফর এবং রোহিঙ্গা সংকট প্রসঙ্গে একটি প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী নতুন কোনো দেশের সফরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। অন্যদিকে রোহিঙ্গা সমস্যা সমাধানের লক্ষ্যে আসন্ন জাতিসংঘ অধিবেশনে বিষয়টি আরো জোরালোভাবে তুলে ধরা হবে।
তিনি অভিযোগ করেন, বিগত ১৭ বছরে রোহিঙ্গা সমস্যাটি জিইয়ে রেখে আরো ঘনীভূত করা হয়েছে। তবে বর্তমানে সরকারি-বেসরকারি এবং কূটনৈতিক ও অকূটনৈতিক বিভিন্ন চ্যানেলে আলোচনা চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন