প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় একজন বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। আহত যুবকের নাম আব্দুল করিম, বয়স ২৫ বছর। এই বিস্ফোরণে তার বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে জারুলিয়াছড়ি ইউনিয়নের ৪৬-৪৭ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী মিয়ানমারের গরবিটা এলাকায় এই ঘটনার সৃষ্টি হয়েছে।
আহত আব্দুল করিম নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মকতুল হোসেনের ছেলে।
স্থানীয় এবং বিজিবি সূত্র জানাচ্ছে, আব্দুল করিমসহ আরও তিনজন মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। হঠাৎ একটি স্থলমাইনের বিস্ফোরণের ঘটনা ঘটলে আব্দুল করিম গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল কবির জানিয়ে বলেন, ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে। সেখানে স্থলমাইন বিস্ফোরণের কারণে একজন বাংলাদেশি যুবক আহত হয়েছে। বিজিবি বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেছেন, ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে বলে জানা গেছে এবং বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান মন্তব্য করেন, খবর পাওয়ার পর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়টি খতিয়ে দেখছেন। তিনি সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় সাধারণ জনগণের প্রতি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন