প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর গুলশানে তার নিজ বাসভবন থেকে সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের প্রতিনিধিত্ব করেছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে মিন্টো রোডে নিয়ে যাওয়া হয়।
মাহফুজুর রহমান মিতাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। একাদশ জাতীয় সংসদে তিনি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, সম্প্রতি গুলশানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি মিছিলের ঘটনায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মাহফুজুর রহমান মিতার গ্রেপ্তারের কারণ এবং মামলার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন