প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের জানান, বিভিন্ন পণ্যের ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রেক্ষাপট সম্পর্কে কিছুদিন পর বিস্তারিত জানা যাবে। তিনি উল্লেখ করেন, আগামী বাজেটে মূল করের বিষয়গুলোকে যথাযথভাবে সমন্বয় করা হবে।
অর্থ উপদেষ্টা আরও বলেন, ওএমএস এর কার্যক্রম সম্পর্কে আপনারা অবগত আছেন, এটি আমরা অত্যন্ত জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করেছি। এর জন্য বিশেষ বরাদ্দও দেওয়া হয়েছে। এটি সফলভাবে কার্যকর করা সম্ভব হয়েছে। ঢাকা, চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে প্রায় ৮ লাখের বেশি মানুষ এই সুবিধা পেয়েছে। আপাতত ডিসেম্বরে আমরা এটি স্থগিত করেছি। ভবিষ্যতে যদি আবার জরুরি পরিস্থিতি তৈরি হয়, তখন বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।
মানুষ ইতিমধ্যেই মূল্যস্ফীতির চাপের মধ্যে রয়েছে, এ অবস্থায় বিশেষ ওএমএস বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে, "আপনাদের বিকল্প কোনো পরিকল্পনা আছে কি?" ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, "এ বিষয়ে আপাতত আমাদের কোনো পরিকল্পনা নেই। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যদি পরিস্থিতি অব্যাহত থাকে, তখন হয়তো বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।"
এ উপদেষ্টা আরও বলেন, "এখনো সাপ্লাই চেন ব্রোকারের হাতে রয়েছে। চাল মোকামে থাকে, কিন্তু মোকাম থেকে আনা হচ্ছে না। এটি সাপ্লাইয়ের স্বল্পতা নয়। সাপ্লাই স্বল্পতা মূলত সাপ্লাই চেনের যারা নিয়ন্ত্রণ করছে, তাদের কারণে হচ্ছে। চালের দাম কিছুদিন আগে কিছুটা কমেছে, অন্য পণ্যের দাম মোটামুটি সহনীয় অবস্থায় রয়েছে।"
ইউরিয়া সার নিয়ে অর্থ উপদেষ্টা মন্তব্য করেন, "যদি সরকারের কাছে সারের মজুদ না থাকে, তাহলে বেসরকারি ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়। আজকের বৈঠকে সার কেনার বিষয়ে আমরা অনুমোদন দিয়েছি। এছাড়া পল্লী বিদ্যুতের কিছু বিষয়ও অনুমোদিত হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন