প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি যদি খুব শিগগিরই খুলে না দেওয়া হয়, তাহলে ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করা হবে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অভিবাসন নিয়ে গুরুত্বপূর্ণ একটি সাক্ষাৎকারে মঙ্গলবার ফক্স নিউজকে তিনি এ কথা জানান।
বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানিয়েছে।
ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এদিকে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস তথ্য দিয়েছে যে, এ বিষয়ে যুক্তরাষ্ট্র, ইরান ও ওমানের মাঝে অন্তর্বর্তী একটি চুক্তির দিকে পৌঁছানোর চেষ্টা চলছে।
ক্যালিফোর্নিয়া সফরে থাকাকালে ট্রাম্প বলেন, ‘প্রণালিটি খুব শিগগিরই খুলে যাবে, নইলে তারা খুব কঠোর আঘাতের মুখে পড়বে-আর তারপরও প্রণালিটি খুলে যাবে।’
বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহের জন্য প্রশস্ত এই গুরুত্বপূর্ণ নৌপথ, হরমুজ প্রণালি, দীর্ঘ সময় ধরে সংঘাতের কেন্দ্রস্থল হয়ে রয়েছে।
ট্রাম্প বলেন, ‘আমাদের আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে।’ তিনি দাবি করেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালিয়ে যে সংঘাতের সূচনা করে, তা বন্ধ করতে ইরান আগ্রহী।
তিনি আরও মন্তব্য করেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কার্যকর পদক্ষেপ। তারা একটি চুক্তি করতে চায়। দেখা যাক কী হয়।’
ট্রাম্প আরও বলেন, ‘আমার হাতে যথেষ্ট সময় আছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক আঞ্চলিক কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, আলোচনায় থাকা প্রস্তাব অনুযায়ী ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচলের জন্য ৬০ দিনের একটি অন্তর্বর্তী ব্যবস্থা কার্যকর করা হবে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এ চুক্তিতে কোনো ধরনের টোল বা পথ ব্যবহারের ফি থাকবে না এবং প্রয়োজনে এর মেয়াদ আরও বাড়ানো যেতে পারে।
চুক্তির আওতায়, উপসাগরমুখী সকল জাহাজ উত্তর দিকের নৌপথ ব্যবহার করবে, এবং ওমানের আঞ্চলিক জলসীমার দক্ষিণ দিকের নৌপথ দিয়ে উপসাগর থেকে বের হওয়া জাহাজ চলাচল করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন