প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি সরকারি গলফ মাঠের সংস্কারের পরিকল্পনা বর্তমানে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ফেডারেল আদালত।
শনিবার (১৪ নভেম্বর) রাতে আদালত কর্তৃক জারি করা আদেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে, মাঠটি জনসাধারণের জন্য খোলা থাকতে হবে।
বিচারক আনা সি. রেইস মন্তব্য করেছেন যে, ইস্ট পোটোম্যাক গলফ লিংকসকে ট্রাম্পের ইচ্ছামতো বড় আকারের গলফ মাঠে রূপান্তর করার প্রচেষ্টায় পরিবেশ আইন ও সরকারি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া লঙ্ঘনের সম্ভাবনা রয়েছে। তিনি উল্লেখ করেছেন যে, সংস্কারের পূর্বে জনসাধারণকে পরিকল্পনার বিষয়ে অবহিত করা এবং তাদের মতামত নেওয়ার বাধ্যবাধকতা পালন করেনি জাতীয় উদ্যান বিভাগ।
আদালত আরও জানিয়েছে যে, মাঠটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলে স্থানীয় গলফ খেলোয়াড় এবং ঐতিহ্য সংরক্ষণকর্মীরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবেন। তবে বিচারকের আদেশের মাধ্যমে গলফ মাঠের উন্নয়ন পরিকল্পনা সম্পূর্ণরূপে বন্ধ হয়নি।
এর আগে, ট্রাম্প ১৫ নভেম্বর থেকে মাঠটি বন্ধ করে সংস্কার কাজ শুরু করার কথা জানিয়েছিলেন। এ বিষয়ে কয়েক মাস ধরে ট্রাম্প প্রশাসন এবং সংরক্ষণকর্মীদের মধ্যে আইনি বিরোধ চলছিল। এর আগে মাঠের চার শতাধিক গাছ কেটে ফেলার ঘটনায় প্রশাসনের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারক।
সূত্র: সিএনএন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন