প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সংসদ ভবন, ১৫ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের মর্যাদা এবং ভাবমূর্তি রক্ষার জন্য স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের প্রতি আরও বেশি পরমতসহিষ্ণুতা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এবং একে অপরের বক্তব্য ধৈর্য সহকারে শোনার গুরুত্ব তুলে ধরেছেন।
স্পিকার বলেন, "সংসদ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষার দায়িত্ব সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্য— সবার। সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো আচরণ কারও কাছ থেকে কাম্য নয়।"
আজ জাতীয় সংসদে অধিবেশন পরিচালনার সময় সদস্যদের উদ্দেশ্যে তিনি এসব মন্তব্য করেন।
স্পিকার আরও বলেন, "আপনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি। আপনারা আমার চেয়ে কেউ কম বোঝেন না, বরং বেশি বোঝেন। সুতরাং এই সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো আচরণ অনুগ্রহ করে করবেন না।"
তিনি উল্লেখ করেন, যদি কোনো সংসদ সদস্য বক্তব্য দেওয়ার সময় আপত্তিকর শব্দ ব্যবহার করেন, তবে তা কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে। যদি কারও বক্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন মনে হয়, তাহলে সংশ্লিষ্ট সদস্যদের কথা বলার সুযোগ দেওয়া হবে।
স্পিকার সংসদ সদস্যদের প্রতি আরও বেশি পরমতসহিষ্ণুতা প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেকেরই অন্যের বক্তব্য ধৈর্য ধরে শোনা উচিত। সংসদ সদস্যদের বাকস্বাধীনতা রয়েছে এবং এই স্বাধীনতা নিয়ে সবাই গর্বিত।
তিনি বলেন, বাকস্বাধীনতা চর্চার ক্ষেত্রে কোনো সদস্যের মানসম্মান ক্ষুণ্ন হয়, এমন আচরণ থেকে সবাইকে বিরত থাকতে হবে।
স্পিকার উল্লেখ করেন, সংসদে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যদের প্রত্যেকেরই নিজ নিজ দায়িত্ব রয়েছে। সম্মিলিতভাবে সংসদের মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন