প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরগুনায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া এক সাংবাদিকের ডোপ টেস্ট করেছে পুলিশ। তবে, মামলার এজাহারে তার বিরুদ্ধে মাদক সেবন, বহন বা মাদক-সংক্রান্ত কোনো অভিযোগ নেই। পরীক্ষার ফলাফলে তার শরীরে মাদকের কোনো অস্তিত্বও পাওয়া যায়নি।
এদিকে, তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় দুই হাত পেছনে হাতকড়া পরানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। গ্রেপ্তার হওয়া সাংবাদিক মো. আসাদুল হক সবুজ দৈনিক কালবেলার বরগুনা প্রতিনিধি। তিনি গৌরীচন্না ইউনিয়নের ভূতমারা এলাকার বাসিন্দা।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে আসাদুল হককে তার নিজ বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন বৃহস্পতিবার (১ অক্টোবর) তাকে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১–এ হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে নেওয়ার সময় আসাদুলের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। এর আগে সদর থানা পুলিশ তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করায়। পরীক্ষার প্রতিবেদনে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
আসাদুলের পরিবারের অভিযোগ, মামলায় মাদক-সংক্রান্ত কোনো অভিযোগ না থাকার পরও ডোপ টেস্ট করানোর ফলে তাদের সামাজিকভাবে হেয় হতে হয়েছে। তারা পেছনে হাতকড়া পরিয়ে আদালতে নেওয়ার ঘটনাকে অমানবিক ও অপমানজনক বলে মন্তব্য করেছেন।
আরটিভি নিউজ/এসআর
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন