প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর মোহাম্মদপুর এবং বসিলা এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের মাধ্যমে জোরপূর্বক জমি দখল এবং আবাসিক স্থাপনা ভাঙচুরের ঘটনা বেড়েই চলছে। এবার একটি স্থানীয় প্রভাবশালী অপরাধী চক্র মসজিদে দানকৃত জমি দখল করার উদ্দেশ্যে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে মোহাম্মদপুরের কাটাশূর বেড়িবাধ এলাকায় হাজী লাট মিয়া ঘাট জামে মসজিদে ভাঙচুর চালানো হয়। এই ঘটনায় মসজিদ কমিটির পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় দায়ের করা অভিযোগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সরাই জাফরাবাদ মৌজার প্রায় ৪ কাঠা জমির মালিক হিসেবে ওয়ারিশসূত্রে মরহুম হাজী লাট মিয়ার স্ত্রী জবেদা খাতুন ও তাদের তিন সন্তান রয়েছেন। ২০২২ সালের ২৮ এপ্রিল তারা এই জমি হাজী লাট মিয়া ঘাট জামে মসজিদের নামে ওয়াকফ রেজিস্ট্রি সূত্রে দান করেন। পরে ওই জমিতে মসজিদ ভবন নির্মাণ করা হয়। এতে প্রতিদিন শত শত স্থানীয় বাসিন্দা নামাজ আদায় করেন।
গত কিছুদিন ধরে স্থানীয় চিহ্নিত ভূমিদস্যুদের একটি দল মসজিদে দানকৃত এই জমির মালিকানা দাবি করে মসজিদ কমিটি এবং নামাজ পড়তে আসা মুসল্লিদের হুমকি-ধামকি দিয়ে আসছিল। বৃহস্পতিবার দুপুরে সেই দুষ্কৃতিকারীরা মসজিদের জমি দখলের উদ্দেশ্যে অস্ত্রধারী সন্ত্রাসীদের মাধ্যমে মসজিদের টিনশেড ভবনে ভাঙচুর চালায়। ফলে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। মসজিদ এবং মুসল্লীদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন