প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পুলিশ হেডকোয়ার্টার্স মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছে, যাতে প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনা যায়।
আজ বুধবার, পুলিশ হেডকোয়ার্টার্সে ভার্চুয়ালি অনুষ্ঠিত মাসিক (জুন, ২০২৬) অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা প্রদান করা হয়। এই সভাটি অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় মেট্রোপলিটন পুলিশ, এসবি, পিবিআই, সিআইডি, টুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, এপিবিএন, রেলওয়ে পুলিশ, রেঞ্জ ও জেলার কর্মকর্তাগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। পুলিশের পক্ষ থেকে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।
অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল সভায় বলেন, অপরাধ যাতে বৃদ্ধি না পায়, সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। তিনি হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণ সম্পর্কিত মামলার নিবিড়ভাবে তদন্ত করা এবং দ্রুত নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেন।
সভায় জুন-২০২৬ মাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলীসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ ও অপহরণ মামলার ব্যাপারে, মুলতবি গ্রেফতারি পরোয়ানা, তদন্ত এবং বিচারের ফলাফল, সাজার হার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন