প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝিনাইদহ, ২৪ জুলাই, ২০২৬: জেলার কোটচাঁদপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনার পর ডাকাত সর্দারসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। একই সময়ে লুণ্ঠিত নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার, জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এবং কোটচাঁদপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার সুরত আলী, রাজবাড়ীর পাংশা এলাকার সর্দার আলতাফ এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার আরিফুল ইসলাম।
পুলিশ জানায়, ৯ জুলাই রাতে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর-কোটচাঁদপুর সড়কের কুশোকুড়ী মাঠের পাশে একটি পাকা রাস্তার ওপর খেজুর গাছ ফেলে ডাকাত দলের মুখোশধারী সদস্যরা ব্যারিকেড তৈরি করে। তারা মোটরসাইকেল আরোহী ও ট্রাকচালকদের ওপর হামলা চালিয়ে নগদ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন লুটে নেয়।
এ সময় বেসরকারি গ্রামীণ ব্যাংক মুজিবনগর শাখার ম্যানেজার জহুরুল ইসলাম বাধা দিলে ডাকাত দল তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে পুলিশ উপস্থিত হতে দেখে ডাকাতরা ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনার পরপরই গ্রামীণ ব্যাংকের মুজিবনগর শাখার ম্যানেজার জহুরুল ইসলাম কোটচাঁদপুর থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর, ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান ঘটনার রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেফতারের নির্দেশ দেন।
নির্দেশনা পেয়ে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি টিম তথ্যপ্রযুক্তির মাধ্যমে কুষ্টিয়ার ভেড়ামারা এলাকায় অভিযান চালিয়ে সুরত আলী ওরফে সুরত ডাকাতকে গ্রেফতার করে। সেই সময় তার কাছ থেকে লুণ্ঠিত টাকা ও মোবাইল ফোন উদ্ধার হয়।
পরে, সুরত আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজবাড়ীর পাংশা এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আলতাফ ওরফে আলতাফ ডাকাতকে পুলিশ গ্রেফতার করে।
অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য আরিফুলকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া সুরত ডাকাত ও আলতাফকে আদালতে সোপর্দ করার পর তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এছাড়া আরিফুলকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানিয়েছেন, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করে যাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন