প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, প্রথমবারের মতো কোনো সরকার প্রতিটি মন্ত্রণালয়কে সমন্বিত করে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত প্রতিবন্ধী অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও বাস্তবায়ন কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরো জানান, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্পেশাল অলিম্পিকে উল্লেখযোগ্য অর্জন রয়েছে। তাদের আরও সুবিধা প্রদানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেয়া পদক্ষেপে স্বাস্থ্য মন্ত্রণালয় সহায়তা করবে।’
তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের চাহিদাগুলোকে অধিকার হিসেবে দেখা হচ্ছে। ‘প্রতিটি সরকারি স্থাপনায় প্রতিবন্ধীদের জন্য সুবিধাজনক প্রবেশ এবং টয়লেটের ব্যবস্থা থাকবে। সরকার বৈদ্যুতিক যানবাহনে প্রতিবন্ধীদের উৎসাহিত করছে। এসব বাহন প্রতিবন্ধীবান্ধব করা হবে।’
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছরে অন্তত ২০ থেকে ২৫টি উপজেলায় শিশু স্বর্গ কর্মসূচির মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্য সেবা দেয়া হবে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বিশেষত্বগুলোকে আমরা তুলে আনতে চাই। রাষ্ট্র এবং নাগরিকের মধ্যে যে অধিকারের চুক্তি, সেটিকেই বাস্তবায়ন করতে চায় সরকার।’
তিনি জানান, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকারগুলোকে একটি ওয়ান স্টপ সার্ভিসের আওতায় নিয়ে আসা হবে। বলেন, ‘অন্তত ১০টি জেলার ২০ থেকে ২৫টি উপজেলায় ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা হবে।’
ফারজানা শারমীন জানান, সরকার প্রতিবন্ধীদের জন্য আলাদা আইনি সেবা ও সুরক্ষার ব্যবস্থা করতে চায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন