প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার কে, এই প্রশ্ন উঠলে স্বাভাবিকভাবেই রোনালদো এবং মেসির নাম উঠে আসে। কিন্তু সম্প্রতি একটি ভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে। এই দুই ফুটবল কিংবদন্তির পাশাপাশি ধনী ফুটবলারের তালিকায় ফাইক বলকিয়াহের নামও এসেছে।
১৯৯৮ সালে জন্মগ্রহণকারী এই ফুটবলার ব্রুনাই রাজপরিবারের সদস্য এবং পেশাদার ফুটবলে উইঙ্গার হিসেবে তার খেলার পরিচিতি রয়েছে। তিনি ব্রুনাই জাতীয় দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম ডিয়ারিও এএস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তার সম্পদের আনুমানিক মূল্য প্রায় ২০ থেকে ৩০ বিলিয়ন মার্কিন ডলার। এই বিশাল পারিবারিক সম্পদের কারণেই তাকে ফুটবল জগতে আনুষ্ঠানিকভাবে ‘সবচেয়ে ধনী ফুটবলার’ হিসেবে গণ্য করা হচ্ছে।
রাজপরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এত বিপুল পরিমাণ সম্পদের মালিক তিনি। সম্প্রতি তার নাম নিয়ে আলোচনা সৃষ্টি হওয়ার পেছনে একটি বিশেষ ঘটনা রয়েছে।
থাইল্যান্ডের শীর্ষ লিগের ক্লাব রাতচাবুরির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তিনি তা নবায়ন করেননি। ফলে বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন ফাইক বলকিয়াহ। এই পরিস্থিতি ফুটবল অঙ্গনে তার অঢেল সম্পত্তি নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন