প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মোট ১৪৬৩ টি মামলা করেছে।
এ বিষয়ে ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪ টি বাস, ২ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ১৪ টি মোটরসাইকেলসহ মোট ৮১ টি মামলা করা হয়েছে। অন্যদিকে, ট্রাফিক-লালবাগ বিভাগে ৩ টি বাস, ৬ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ৭৮ টি মোটরসাইকেলসহ মোট ১৪৩ টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে মোট ৯৮ টি মামলা হয়েছে, যার মধ্যে ১৪ টি বাস, ২ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ৩১ টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭ টি বাস, ৫১ টি ট্রাক, ৫২ টি কাভার্ডভ্যান, ৭১ টি সিএনজি ও ১১১ টি মোটরসাইকেলসহ মোট ৪২৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮ টি বাস, ২ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ২৯ টি সিএনজি ও ৪৮ টি মোটরসাইকেলসহ মোট ১৪৪ টি মামলা করা হয়েছে।
এছাড়া, ট্রাফিক-মিরপুর বিভাগে ১৫ টি বাস, ৮ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ২৫ টি সিএনজি, ৯৯ টি মোটরসাইকেলসহ মোট ২০১ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৯ টি বাস, ১০ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ৫০ টি সিএনজি ও ৫৮ টি মোটরসাইকেলসহ মোট ২০৩ টি মামলা করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৮ টি বাস, ৩ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ৩৭ টি সিএনজি ও ৩৩ টি মোটরসাইকেলসহ মোট ১৬৮ টি মামলা তৈরি হয়েছে।
অভিযানকালে মোট ৪৫৭ টি গাড়ি ডাম্পিংয়ের আওতায় এসেছে এবং ২৫২ টি গাড়ি রেকার করা হয়েছে। বুধবার (৮ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব মামলা করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন