প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের প্রেক্ষাপটে ফেসবুকে ‘স্নাইপার’ সম্পর্কিত মন্তব্য করে আলোচনায় আসা যুবক আবু বকরকে আটক করেছে।
রাজশাহী এসআরবি-৫ এর অধিনায়ক লে. কর্নেল ফয়সাল ইশতিয়াক জানিয়েছেন, বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে পবা থানা এলাকা থেকে আবু বকরকে আটক করা হয়। পরে তাকে ঢাকার গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দলের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করতে রাজশাহী যান। শাহ মখদুম বিমানবন্দরে নামার পর সরকারপ্রধান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বাসে করে নগরীতে প্রবেশ করেন। এই সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ তাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও বাস থেকে হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।
‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর ব্যবহৃত বাস নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা হয়, ‘সবই বুঝলাম, রাজশাহীতে আমাদের প্রধানমন্ত্রীর লাল-সবুজ বুলেটপ্রুফ বাসটা কই? রুয়েটের বাসে কেন? আপনারা কী জানেন রাজশাহীবাসী?’
পোস্টটির মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘ইস! একটা বড় সুযোগ ছিল। শুধু একটা স্নাইপারের অভাব ছিল’।
মন্তব্যটির উদ্দেশ্য এবং এর সঙ্গে কোনো বাস্তব হুমকির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা।
এদিকে, ফেসবুকে মন্তব্যটি ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে ওঠে। আবু বকরকে শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, আটক আবু বকরকে ডিএমপির ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন