প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপটাউন শহরে পৃথক দুই বন্দুক হামলার ফলে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এই হামলায় আহত হয়েছেন আরও ২৬ জন। পুলিশ জানায়, উভয় ঘটনাই স্থানীয় দুটি বিনোদনকেন্দ্র ও পানশালায় (বার) সংঘটিত হয়েছে।
দক্ষিণ আফ্রিকার পুলিশ সার্ভিস (এসএপিএস) জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে জোহানেসবার্গের পশ্চিমে একটি বারে একটি গোষ্ঠী অস্ত্রধারী ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। হামলাকারীদের হাতে ছিল একে-৪৭ রাইফেল ও পিস্তল। এই ঘটনায় ঘটনাস্থলেই ১৭ জন নিহত হন এবং ১৫ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে পুলিশ আরও জানায়, গুলি চালানোর পর হামলাকারীরা কয়েকজন ক্রেতার মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং দুটি গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এ পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।
অন্যদিকে, একই রাতে কেপটাউনের ল্যান্ডল এলাকার একটি বিনোদনকেন্দ্রে একই ধরনের হামলা সংঘটিত হয়। স্থানীয় সময় রাত ১টা ৪৬ মিনিটের দিকে হওয়া এই হামলায় ১০ জন নিহত হন এবং ১১ জন আহত হন। নিহতদের মধ্যে ৫ জন ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানিয়েছে, দুটি ভিন্ন শহরের এই রক্তক্ষয়ী হামলার মধ্যে কোনো সরাসরি সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার মূল কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন