প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হওয়ায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, এবছর দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ আরও বলেন, পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, কালীগঞ্জ পৌরসভা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, সাংবাদিক, স্থানীয় সচেতন নাগরিক এবং দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ছিল। এবছর কালীগঞ্জ উপজেলায় ১০৩ পুজা মন্ডবে পূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কালীগঞ্জ পৌরসভায় ১৫টি এবং ১১টি ইউনিয়নে ৮৮টি পুজামন্ডবে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে।
দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও আন্তরিকতা ছিল উল্লেখযোগ্য, এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন