প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ২০২৭ সালের হজ মৌসুম উপলক্ষে ‘যুগান্তকারী’ একটি প্যাকেজ ঘোষণা করেছে। এই নতুন প্যাকেজের মাধ্যমে হজযাত্রীরা একক চুক্তির মাধ্যমে থাকা, খাওয়া, যাতায়াত এবং পবিত্র স্থানগুলোর সব সেবা পাবেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ সম্প্রতি একটি প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্যাকেজটি প্রদান করা হবে। হাজিরা সৌদি আরবে প্রবেশের পর থেকে শুরু করে দেশে ফিরে আসা পর্যন্ত পুরো সময়ের জন্য এই প্যাকেজের সুবিধা গ্রহণ করতে পারবেন। নতুন প্যাকেজে মূলত মক্কা-মদিনায় থাকার ব্যবস্থা, যাতায়াত, ক্যাটারিং বা খাওয়ার বন্দোবস্ত এবং পবিত্র স্থানগুলোর সেবা অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়াও, হাজিরা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী কিছু বাড়তি সুবিধা বেছে নিতে পারবেন। এই নতুন ব্যবস্থার ফলে বিভিন্ন দেশের হজ এজেন্সিগুলো সহজেই নিজেদের মতো করে হাজিদের জন্য মানসম্মত ও নমনীয় প্রোগ্রাম তৈরি করতে সক্ষম হবে।
এই উদ্যোগ ১৪৪৮ হিজরি সেশনের প্রস্তুতির অংশ হিসেবে নেওয়া হয়েছে, যা সৌদি ভিশন ২০৩০ এর লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যে ৭৫টিরও বেশি দেশের হজ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে মন্ত্রণালয়।
এছাড়া, পুরো হজ প্রক্রিয়াকে ডিজিটাল ও ঝামেলামুক্ত করতে সৌদি আরব দীর্ঘদিন ধরে আধুনিক অনলাইন সিস্টেম ব্যবহার করে আসছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন