প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে উদযাপন করার লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, ২৫ মার্চ রাতে ১০.৩০ মিনিট থেকে ১০.৩১ মিনিট পর্যন্ত (এক মিনিট) বিদ্যুৎ বন্ধ রাখা হবে শোক প্রকাশের উদ্দেশ্যে।
সভায় বলা হয়, ২৬ মার্চ প্রতুষে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হবে। সূর্যোদয়ের সাথে সাথে ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে শহীদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সরকারি, বেসরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৯ টায় কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। পরে শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের গণসংবর্ধনা প্রদান করবে উপজেলা প্রশাসন। বাদ জোহর মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া, কালীগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে বিশেষ খাবার পরিবেশন করা হবে এবং সড়ক ও সড়ক দ্বীপসমূহ সজ্জিত করা হবে, গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ আলোকসজ্জা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রেজাউল করিম ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন পাঠান, বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল হক বাচ্চু, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা শিক্ষা অফিসার নুরে-ই-জান্নাত, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইসরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ইসমাইল ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা খাদ্য অফিসার মো. আলাউদ্দিন ঢালী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাজী আফতাব উদ্দিন, কালীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী আনিসুর রহমান, জাতীয় নাগরিক পাটির নেতা রিয়াদ হাসান, শরীফুল ইসলাম, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব বাগমার সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন