প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেলক্রসিং অতিক্রম করার সময় মীর সাইফুল ইসলাম সাদ (২৪) নামে এক প্রাইভেটকার যাত্রী ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের নিকটে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ছিলেন জেলার সরাইল উপজেলা সদরের চাঁনমনি পাড়ার মৃত মীর হেলাল মিয়ার পুত্র। তিনি সরাইল বিকেল বাজারে 'সাইফুল গ্যালারি' নামে একটি কাপড়ের দোকানের ব্যবসা করতেন। এই ঘটনায় প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়েছেন।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানিয়েছেন, সাইফুল প্রাইভেটকার নিয়ে বিজয়নগর গিয়েছিলেন। মুকুন্দপুর এলাকায় একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারটি রেললাইনে আটকে যায়। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়।
এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর ভেতরে থাকা সাইফুল ও চালক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানিয়েছেন, লেভেল ক্রসিংটি বৈধ হলেও সেখানে কোনো গেটম্যান ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন