প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এর পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ ওঠার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন একই বিভাগের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, গত ২০ জুলাই রাতে ১০টা থেকে ১টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের পাশে অবস্থিত একটি কক্ষে নিয়ে বিভিন্নভাবে মানসিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করেন। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা-সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৫(৬) ধারা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ কিংবা ক্যাম্পাসে ইভটিজিং, র্যাগিং বা যেকোনো ধরনের নির্যাতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়। অভিযের সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন জাবিতে র্যাগিংয়ের অভিযোগে পদার্থবিজ্ঞান বিভাগের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে।
সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীরা হচ্ছেন- মো. ফজলে হাসান ফাহাদ, মো. আল-আমিন হোসাইন, মো. তানভীর হাসান, মো. ফয়সাল আহমেদ, মো. মাহমুদুল হাসান খান আবির, মো. মাহমুদ আমিন সিয়াম, মো. মোশফিকুর রহমান এবং সৈয়দ সাকিব আহমেদ রাফু। তারা সবাই হলেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন