প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আল মারকাজুল ইসলামী (এএমআই) ৩৯ বছর ধরে মানবসেবায় নিবেদিত রয়েছে, প্রচারের আলো থেকে দূরে থেকে। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি এনজিও বিষয়ক ব্যুরো ও সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত, যা দেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ ইসলামি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। সংস্থাটির হিসাব অনুযায়ী, তাদের ত্রাণ, চিকিৎসা, শিক্ষা এবং দাফনসেবা পৌঁছেছে কয়েক কোটি মানুষের কাছে।
সংস্থাটির প্রতিষ্ঠাতা হলেন নড়াইলের সাবেক সংসদ সদস্য মুফতি শহীদুল ইসলাম (রহ.)। তাঁর মৃত্যুর পর, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তাঁর ছেলে মাওলানা হামজা শহীদুল ইসলাম। বর্তমানে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে সংস্থাটির প্রধান কার্যালয় অবস্থিত। সারা দেশে ৪৫০ জনের বেশি কর্মী এই প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।
মাওলানা হামজা শহীদুল ইসলাম বলেন, "মানুষের সেবা ছিল আমার আব্বার স্বপ্ন। আল মারকাজুল ইসলামী সেই স্বপ্নেরই ফসল। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর স্বপ্ন বাস্তবায়নে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি।"
তিনি আরও বলেন, "আমরা প্রচারের জন্য কাজ করি না। সম্মানিত দাতারা যে আমানত আমাদের হাতে তুলে দেন, তার হিসাব তাঁদের সামনে তুলে ধরতে যতটুকু প্রয়োজন, আমাদের প্রচার ততটুকুই। এর বাইরে আমাদের চাওয়া শুধু আল্লাহর সন্তুষ্টি।"
হাদিসের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, "রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহ ততক্ষণ সেই বান্দার সাহায্যে থাকেন। (সহিহ মুসলিম)" ৩৯ বছর ধরে এই হাদিসই আমাদের পথচলার শক্তি।
২০২০ সালে করোনা মহামারি যখন দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়, তখন মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করা কঠিন হয়ে পড়ে। সংক্রমণের ভয়ে অনেক ক্ষেত্রে স্বজনেরাও কাছে আসেননি। হাসপাতাল, বাড়ি কিংবা বিভিন্ন স্থানে পড়ে থাকত মরদেহ। এমন সংকটময় পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে আসে আল মারকাজুল ইসলামী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন