প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সমাজকল্যাণমন্ত্রী ডা এ জেড এম জাহিদ হোসেন মন্তব্য করেছেন যে, যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে এবং মামলা মোকাদ্দমা করে জনরোষ থেকে পালিয়ে গেছে, তারা এখন মানুষের কাছে ক্ষমা চাওয়ার পরিবর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে উসকানি দিচ্ছে। তারা বলছে, "আরও আগুন লাগাও, আরও মানুষ মারো এবং আরও বিশৃঙ্খলা সৃষ্টি করো।"
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের উদ্যোগে ২ হাজার ৪শ জন কৃষকের মধ্যে সরিষা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, তারা বিদেশে বসে উস্কানি দিচ্ছে, যার ফলে আমাদের নিরীহ ও সরলমনা মানুষ বাস ট্রাকের মধ্যে আগুন লাগাচ্ছে এবং ঘুমন্ত অবস্থায় হেল্পার ড্রাইভার মারা যাচ্ছে। সাধারণ মানুষ আক্রমণের শিকার হচ্ছে এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হচ্ছে। তারা আবার পুরনো দিনের রাজনীতিতে ফিরে যাচ্ছে। এমপির বাড়িতে আগুন দেওয়া কিংবা পুলিশ স্টেশনে আগুন দেওয়া কোন ভালো মানুষের কাজ নয়।
এই বিষয়ে সবার সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, খারাপ কাজের উত্তর খারাপ দিয়ে দেওয়া যাবে না। বরং খারাপ কাজের উত্তর দিতে হবে ভালো আচরণ ও জনগণের সঙ্গে থেকে। সকলকে একত্রিত হয়ে প্রতিহত করতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন