প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ের দিকে মুখোশধারী দুর্বৃত্তরা চারটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে শহরতলীর জাফরপুর বাজারে অবস্থিত পদ্মবিলা শাখায় এই ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত ঘটলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতের আঁধারে মোটরসাইকেলে করে মুখোশধারী কয়েকজন এসে ব্যাংক কার্যালয়ে পরপর চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। নিক্ষিপ্ত বোমাগুলোর মধ্যে একটি ভবনের ছাদে, দুটি সিঁড়ির পাশে এবং অপরটি সিসিটিভি ক্যামেরার সামনে পড়ে।
পেট্রলবোমার আগুন দেখতে পেয়ে ব্যাংকের নিরাপত্তাপ্রহরী স্থানীয়দের ডাকেন। পরে প্রহরী ও বাজারের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ব্যাংকটির শাখা ব্যবস্থাপক বিপ্লব ভট্টাচার্য্য জানান, গভীর রাতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ব্যাংক কার্যালয়ে আগুনের সূত্রপাত ঘটে। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকাসহ জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন