প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) ও দাফনে বাধা দেয়ার ঘটনায় পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মুক্তিযোদ্ধাদের একটি অংশের উদ্যোগে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচার দাবি করেছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পিরোজপুর সদর উপজেলা কমান্ডের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আহমেদ শহিদুল হক, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান মল্লিক বীর প্রতীক, জেলা কমিটির সদস্য অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রাজ্জাক সরদার ও আব্দুল মান্নান ধরানী, সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ এবং সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী সরদারসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। বক্তারা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধা দেয়ার ঘটনায় তাদের তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।
এদিকে, ঘটনার তদন্তের জন্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় একটি প্রতিনিধিদল পিরোজপুরে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দলটি পিরোজপুর জেলা সার্কিট হাউসে অবস্থান নেয়। তবে, তদন্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি প্রতিনিধিদলের সদস্যরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন