প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে বলিউডের সুপরিচিত অভিনেতা শাহরুখ খান গণপতি বাপ্পার আশীর্বাদ গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান এবং ম্যানেজার পূজা দাদলানি।
সোমবার (২১ সেপ্টেম্বর) শাহরুখ খানের উপস্থিতিতে লালবাগচা রাজার পূজামণ্ডপে ভক্ত ও অনুরাগীদের এক বিশাল ভিড় জমে ওঠে। তাকে একবার দেখার জন্য সেখানে অনেকে জড়ো হন। অভিনেতা কঠোর নিরাপত্তার মধ্যে পূজামণ্ডপে প্রবেশ করেন।
এদিন শাহরুখের পরনে ছিল নীল রঙের কুর্তা, সুহানা পরেছিলেন সবুজ রঙের ঐতিহ্যবাহী পোশাক, এবং গৌরী খানকে দেখা যায় হলুদ রঙের এথনিক পোশাকে।
এ বছরের গণেশোৎসবে লালবাগচা রাজার পূজামণ্ডপে আরও অনেক বলিউড তারকা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে পৃথ্বীরাজ সুকুমারন, রিতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, শিল্পা শেঠি, সিদ্ধার্থ মালহোত্রা সহ আরও অনেকে উল্লেখযোগ্য।
চলতি মাসের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘আস্কএসআরকে’ পর্বে ভক্তদের সঙ্গে কথোপকথন করেন শাহরুখ খান। সেখানে তিনি পরিবারের সঙ্গে গণেশ চতুর্থী উদযাপন সম্পর্কেও আলোচনা করেন।
এক ভক্ত যখন তাকে বাড়িতে গণেশ চতুর্থী উদযাপন সম্পর্কে জানতে চান, শাহরুখ বলেন, "স্ত্রী আরতি করেন, এরপর প্রার্থনা করেন। আজ রাতে বিসর্জন হবে। সন্তান ও বন্ধুরা একত্র হয়, আড্ডা দেয় এবং অনেক হাসি-আনন্দ করে। খুবই সাধারণ এবং পারিবারিক সময়।"
শাহরুখের পরবর্তী সিনেমা
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খানকে দেখা যাবে। সিনেমাটি ২৪ ডিসেম্বর মুক্তির পরিকল্পনা রয়েছে। একই সময়ে হলিউডের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ও ‘ডিউন: পার্ট থ্রি’ এর মতো বড় সিনেমাও মুক্তি পাওয়ার কথা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন