প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শেরপুর, ২১ নভেম্বর ২০২৬ : ডেঙ্গু প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে শেরপুর পৌরসভার উদ্যোগে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে।
এই কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত শেরপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকি কমানোর জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়।
শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিম, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদের, বিদ্যুৎ প্রকৌশলী মো. সোহরাব হোসেন, বস্তি উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ শরিফ উদ্দিনসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
পৌর কর্তৃপক্ষ জানায়, শেরপুর পৌরসভার উদ্যোগে বাস্তবায়নাধীন এই কর্মসূচির প্রধান লক্ষ্য হলো পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, এডিস মশার বংশবিস্তার রোধ করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
কর্মসূচির শেষে পৌরবাসীকে তাদের নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আহ্বান জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন