প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় পালিত হয়েছে আরও আটটি শিশুর মৃত্যু। একই সময়ে নতুন করে ১৯৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৯৭৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছে তিনজন। এছাড়া খুলনা বিভাগে দুজন এবং সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে আরও তিনজন মারা গেছেন। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৭৯ জনের মৃত্যু হলো।
বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট ১৪ হাজার ১০৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে মোট ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনের শরীরে রোগটির উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, আক্রান্ত ও উপসর্গ থাকা রোগীদের একটি বড় অংশকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট ৯৭ হাজার ৯১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে এরইমধ্যে ৯৪ হাজার ২৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, শিশু স্বাস্থ্যের জন্য হাম একটি অত্যন্ত সংক্রামক ব্যাধি। যেসব শিশুর নিয়মিত টিকা নেওয়া হয়নি, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আক্রান্তদের দ্রুত আইসোলেশন এবং টিকাদান কার্যক্রম আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন