প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সীগঞ্জের লৌহজংয়ে নির্মাণাধীন বালিগাঁও সেতুটি দীর্ঘ অপেক্ষার পর যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। সেতু খোলার ফলে যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টদের মতে, সেতুটির প্রায় ৯৫ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে দু'পাশে রেলিং এবং সংযোগ সড়কের আনুষঙ্গিক কাজ চলছে। জনদুর্ভোগ এড়াতে সেতুটি চালু রেখে বাকি কাজ সম্পন্ন করা হচ্ছে।
লৌহজং-টঙ্গীবাড়ি উপজেলার পদ্মার শাখা নদীর ডহরি-তালতলা খালের উপর সড়ক ও জনপথ অধিদপ্তরের সঙ্গে ঠিকাদারী প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার (এনডিই) কোম্পানির চুক্তিতে গত ২০২২ সালের ৮ ডিসেম্বর সেতু নির্মাণের কাজ শুরু হয়। কার্যাদেশে নির্মাণ কাজ সম্পন্নের সময়সীমা ২০২৪ সালের জানুয়ারিতে নির্ধারণ করা হলেও তিন দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। সময়সীমা পরিবর্তন করে ২০২৪ সালের জুন এবং আগস্টের পর সেপ্টেম্বর করা হয়। এরপর আবারও মেয়াদ বাড়িয়ে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত করা হয়েছে।
অনুমোদিত নকশা অনুযায়ী, বালিগাঁও সেতুটি ২লেন বিশিষ্ট, যার দৈর্ঘ্য ৯৮ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার। মুন্সীগঞ্জের লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলার শেষ সীমানা ডহরি-তালতলা খালের উপর টঙ্গীবাড়ী-লৌহজং উপজেলাকে যুক্ত করেছে এই সেতু। দুই উপজেলায় ৩০ কোটি টাকা ব্যয়ে এক প্যাকেজে তিনটি কংক্রিট সেতুর মধ্যে রয়েছে টঙ্গীবাড়ি উপজেলার ৪১ মিটার বলই সেতু, লৌহজং উপজেলার ৩৮ মিটার খেতেরপাড়া সেতু এবং ডহরি তালতলা খালের উপর নির্মাণাধীন ৯৮ মিটার বালিগাঁও সেতু। এই তিনটি সেতুর মধ্যে বলই সেতু ও খেতেরপাড়া সেতুর নির্মাণ প্রকল্পের কাজ শতভাগ শেষ হয়ে গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন