প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুকসুদপুর থানায় আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের হামলায় পুলিশের গাড়ি ও থানায় জব্দ করে রাখা অন্তত ১০টি যানবাহন পুড়ে যায়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে থানায় ভাঙচুরের পর আগুন লাগানো হয়।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কয়েক হাজার আওয়ামী লীগের নেতাকর্মী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে থানায় হামলা চালায়। তারা থানার ভবন ও সেখানে রাখা গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়। তবে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর থেকে থানায় কোনো পুলিশ সদস্য উপস্থিত ছিলেন না। এরপর গ্রামীণ ব্যাংকের মুকসুদপুর শাখা অফিসেও ভাঙচুর ও আগুন লাগানো হয়। পরবর্তীতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়েও হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এদিকে, নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের একাধিক স্থানে গাছ ফেলে অবরোধ করা হয়েছে। এর ফলে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ ও মহড়া দিতে দেখা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন