প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর থেকে বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে অংশগ্রহণ করছে কয়েকটি কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা কর্তৃপক্ষ ১৮টি শিল্প কারখানায় ছুটি ঘোষণা করেছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের কারণে হাজারো যাত্রী ও চালক দুর্ভোগে পড়েছেন। শ্রমিকদের মহাসড়ক থেকে সরে আসার জন্য পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করছে। তবে শ্রমিকরা পুলিশের অনুরোধ অগ্রাহ্য করে মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এক পর্যায়ে শ্রমিকরা মহাসড়কে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। বর্তমানে পুলিশ ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন