প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা কোনোভাবেই থামছেই না। এইবার সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসে পাথর নিক্ষেপের একটি ঘটনা ঘটে। এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার দুই যাত্রী আহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় গাজীপুরের টঙ্গী জংশনের কাছে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের ফাহিম মিয়া (১৪) এবং বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের লিটন মিয়া (৫০)।
আহত ফাহিমের বড় ভাই আরমান মিয়া বলেন, তিনি এবং তার ছোট ভাই আশুগঞ্জ থেকে জয়ন্তিকা এক্সপ্রেসের ‘ট’ বগিতে ওঠেন। ফাহিম জানালার পাশে বসা ছিল এবং আরমান দাঁড়িয়ে ছিলেন। যখন টঙ্গী জংশনের কাছে পৌঁছালে, তখন বাইরে থেকে আছড়ে আসা একটি পাথর জানালার ভেতরে ঢুকে আগে পাশের একজন যাত্রীর মাথায় আঘাত করে, পরে ফাহিমের গলায় লাগে। আঘাত পাওয়ার পর ফাহিম ব্যথা এবং আতঙ্কে কথা বলতে পারছিল না।
আহত লিটন মিয়া জানান, তিনি মুকুন্দপুর স্টেশন থেকে ট্রেনে উঠেছেন। প্রথমে তার মাথায় আঘাত লাগে এবং পরে পাথরটি আরেকজনের গলায় গিয়ে আঘাত করে। ঢাকায় গিয়ে সিটি স্ক্যান করতে হবে।
ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল আব্দুর রউফ বলেন, ট্রেন ছাড়ার আগে যাত্রীদের জানালা বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়। কিন্তু গরমের কারণে অনেক যাত্রী জানালা খোলা রাখেন। এই সুযোগেই বাইরে থেকে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন