প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগণের সহায়তা করতে যৌথভাবে কর্মসূচি বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য ও সৌদি আরব।
কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ) এবং ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিরা কক্সবাজারে প্রথমবারের মতো যৌথ সফরকালে এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তারা এই সফরের মাধ্যমে দুটি দেশের যৌথ অর্থায়নে পরিচালিত মানবিক কার্যক্রমগুলোর পরিদর্শন করেন।
আজ ব্রিটিশ হাইকমিশনের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরের সময় প্রতিনিধিদল মানবিক সহায়তা দেওয়ার জন্য নিযুক্ত সহযোগী সংস্থা, রোহিঙ্গা ও স্থানীয় জনগণের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময়ে তারা খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, পানি, স্যানিটেশন, ও হাইজিন (ওয়াশ) সেবা প্রদানকারী প্রকল্পগুলো পরিদর্শন করেন।
দুটি দেশ যৌথভাবে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), এবং ইন্টিগ্রেটেড সোশ্যাল ডেভেলপমেন্ট এফোর্ট (আইএসডিই) বাংলাদেশসহ বিভিন্ন সহযোগী সংস্থার মাধ্যমে ৭.৮ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করছে।
২০২৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত ‘যুক্তরাজ্য-সৌদি আরব কৌশলগত সহায়তা সংলাপ’-এ এই তহবিলের ঘোষণা দেওয়া হয় এবং এরপর লন্ডনে একটি যৌথ বিবৃতি স্বাক্ষরের মাধ্যমে সফরটি সৌদি আরব ও যুক্তরাজ্যের গভীর মানবিক অংশীদারিত্বের প্রতিফলন ঘটায়।
ওই বিবৃতিতে দুটি পক্ষই বাংলাদেশ ও ইয়েমেনে মানবিক সহযোগিতার বিষয়ে প্রতিশ্রুতির কথা জানান। প্রতিনিধিদল মানবিক সংস্থা এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সরাসরি জানার সুযোগ পায়, কিভাবে এই কর্মসূচিগুলো জরুরি সেবার সুযোগ বৃদ্ধি করছে, জীবনযাত্রার মান উন্নয়ন করছে এবং রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগণের সক্ষমতা কমাতে সহায়তা করছে।
কেএসরিলিফ-এর অপারেশন ও প্রোগ্রাম বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার জেনারেল ইঞ্জিনিয়ার আহমেদ বিন আলী আল-বাইয বলেন, তার সংস্থা যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর সাথে অংশীদারিত্বকে অত্যন্ত মূল্যবান মনে করে।
আল-বাইয আরও বলেন, আমরা এফসিডিও-এর সাথে আমাদের অংশীদারিত্বকে বড়ই গুরুত্ব দিই। কারণ আমরা সুবিধাবঞ্চিত জনগণকে ক্ষমতায়িত করতে একসাথে কাজ করছি। যুক্তরাজ্যের সঙ্গে আমাদের এই অংশীদারিত্ব রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগণের কাছে জীবন রক্ষাকারী সহায়তা প্রদান করার ক্ষমতাকে আরও বৃদ্ধি করেছে। এটি কার্যকর ও সহানুভূতিশীল মানবিক পদক্ষেপের মাধ্যমে মানুষের কষ্ট লাঘব এবং সক্ষমতা বৃদ্ধির প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, রোহিঙ্গা শরণার্থী, স্থানীয় জনগণ ও অন্যান্য সুবিধাবঞ্চিত মানুষের কাছে জীবন রক্ষাকারী সহায়তা প্রদান করতে কেএসরিলিফ-এর সঙ্গে অংশীদারিত্ব করার জন্য যুক্তরাজ্য গর্বিত।
তিনি বলেন, এই সফর আমাদের মানবিক অংশীদারিত্ব এবং সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে আমাদের যৌথ অঙ্গীকারের প্রকাশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন