প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) ক্র্যাব মিলনায়তনে (তৃতীয় তলা) উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বয়সভিত্তিক তিনটি গ্রুপে মোট ২৭ জন প্রতিযোগী এতে অংশ নেয়। আগামী ২৩ জুলাই ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল। সাধারণ সম্পাদক এম এম বাদশাহর সঞ্চালনায় বিচারকের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মুকুল কুমার বাড়ৈ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফর।
এসময় ক্র্যাবের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম রাজী, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক শাহরিয়ার জামান দীপ, কার্যনির্বাহী কমিটির সদস্য আবু হেনা রাসেল এবং আইয়ুব আনসারীসহ ক্র্যাব সদস্য এবং প্রতিযোগীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম হয়েছে জয়নাল আবেদীনের সন্তান আবিদা জান্নাত খান আরোশী, দ্বিতীয় হয়েছে জিলানী মিলটনের সন্তান এ আর তালহা এবং তৃতীয় হয়েছে জাহেদ সেলিমের সন্তান অহর্নিশ দীপ্যময়ী।
খ গ্রুপে প্রথম হয়েছে জাহেদ সেলিমের সন্তান সমগীত আর্যগাঁথা। যৌথভাবে দ্বিতীয় হয়েছে মাসুম মিজানের সন্তান মাহাদ মিজান মন এবং আতাউর রহমানের সন্তান আহনাফ রহমান সিদ্দিকী। তৃতীয় হয়েছে কামরুজ্জামান খানের সন্তান জুয়াইরিয়া জারিন খান।
গ গ্রুপে প্রথম হয়েছে শাহরিয়ার আরিফের সন্তান ওয়াসফিয়া বিনতে শাহরিয়ার, দ্বিতীয় হয়েছে হরলাল রায় সাগরের সন্তান অনুদীপ রায় স্নিগ্ধ এবং তৃতীয় হয়েছে ইমরান আলীর সন্তান সুমাইয়া ইসলাম সকাল।
বিচারক মুকুল কুমার বাড়ৈ বলেন, শিশুদের কল্পনা ও ভাবনার প্রকাশই চিত্রাঙ্কনের মূল বিষয়। এ ধরনের আয়োজন তাদের সৃজনশীলতা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য তিনি ক্র্যাবের কার্যনির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, সন্তানদের লেখাপড়া, খেলাধুলাসহ বিভিন্ন বিষয়ে মায়েরাই বেশি দায়িত্ব পালন করেন। পেশাগত ব্যস্ততার কারণে বাবারা অনেক সময় সন্তানদের পর্যাপ্ত সময় দিতে পারেন না। তিনি প্রতিযোগীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালোভাবে চিত্রাঙ্কনের চর্চা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ বলেন, সদস্যদের কল্যাণে ক্র্যাব কার্যনির্বাহী কমিটি সবসময় কাজ করে যাচ্ছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে সদস্যদের সন্তানদের মিলনমেলা সবাইকে মুগ্ধ করেছে। ভবিষ্যতে নাচ, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে, যা সদস্যদের পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন