প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরগুনার তালতলী উপজেলায় গাছ কাটার সময় এক শ্রমিক গাছের নিচে চাপা পড়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরের দিকে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকির তবক নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শ্রমিকের নাম মো. রুবেল (৪০)। তিনি উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের চামুপাড়া এলাকার জুলমাত খানের ছেলে।
জানা যায়, ছোটবগী ইউনিয়নের জাকির তবক এলাকায় মো. রুবেলসহ কয়েকজন শ্রমিক মিলে গাছ কাটার কাজ করছিলেন। এ সময় প্রথমে একটি গাছের উপরের ডাল কাটার পর, ডালগুলো একটি পুকুরে পড়ে যায়। পরে ওই কাটা ডালগুলো টেনে তুলতে রুবেল পুকুরে নেমেছিলেন। আশংকাজনকভাবে, পুকুরের পাড়ে থাকা অর্ধেক কাটা গাছটি হঠাৎ পুকুরের পানিতে পড়ে যায়। এই ঘটনার ফলে রুবেল গাছের নিচে চাপা পড়ে যান এবং গাছের মাথায় থাকা কাটা ডালের অংশ তার পেটে ঢুকে পড়ে।
এ ঘটনার পর অন্য শ্রমিক ও স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, গাছ কাটতে গিয়ে অসাবধানতার কারণে মো. রুবেল নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। ঘটনার পর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন