প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগে আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস প্রদান করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে, দুপুরের মধ্যে ঢাকার আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৭টায় ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ঢাকার আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের সার্বিক তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এদিকে, আগামী ৫ দিনের জন্য প্রদত্ত আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানায়, এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে এবং তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন