প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিদেশি মদ, বিয়ার, এস্কাফ সিরাপ এবং গাঁজাসহ মোছা. শারমিন আক্তার (২৪) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলের দিকে এসআরবি-৯ এর মাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি অভিযানিক দল বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজার এলাকায় অবস্থান গ্রহণ করে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে তারা জানতে পারে, উপজেলার মেরাশানী ইউনিয়নের মেরাশানী গ্রামের একটি বসতবাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র্যাবের অভিযানিক দল বিকেল সাড়ে ৩টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে শারমিন আক্তার পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি তার হেফাজতে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য থাকার কথা জানান।
পরবর্তীতে তার দেখানো মতে, বাড়ির ভেতরে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৯ বোতল বিদেশি মদ, ৩১টি বিয়ার ক্যান, ৯৫ বোতল এস্কাফ সিরাপ ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শারমিন আক্তার বিজয়নগর উপজেলার মেরাশানী গ্রামের মো. মনির খানের স্ত্রী।
এসআরবির দাবি, জিজ্ঞাসাবাদে শারমিন আক্তার জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
এসআরবি-৯ এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার শারমিন আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া শেষে তাকে এবং উদ্ধার করা আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন