প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নজরুল বর্ষ উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও নজরুল সঙ্গীতের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৬টায় হবিগঞ্জ সাহিত্য পরিষদের উদ্যোগে স্থানীয় সুরবিতানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই আলোচনা সভাটি সভাপতিত্ব করেছেন হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি তাহমিনা বেগম গিনি, এবং এর বিস্তারিত কার্যক্রম পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক।
এছাড়া, বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার গোলাম মোস্তফা রফিক, জেলা কালচারার অফিসার অসীত বরন দাশ গুপ্ত।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ ইলিয়াস বখত চৌধুরী জালাল, বিশিষ্ট সাহিত্যিক ও কবি জাহানারা আফসর, সিনিয়র সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. জমির আলীসহ আরও অনেকেই। পরে শিল্পীরা কবিতা আবৃত্তি ও নজরুল সঙ্গীত পরিবেশন করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন