প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নোয়াখালী, ১২ আগস্ট, ২০২৬ : জেলার হাতিয়ায় বৈরী আবহাওয়ার কারণে ৩টি মাছধরার ট্রলার ডুবে গেছে। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নিঝুমদ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে এই দুর্ঘটনা ঘটে। তবে ট্রলারে থাকা ৪৮ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ৩টি ট্রলারের মধ্যে দুইটি পুরোপুরি তলিয়ে গেছে, আর একটি এখনো আংশিক ভাসমান অবস্থায় রয়েছে।
ট্রলারগুলো হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের নাসির মাঝি, জহির মাঝি ও জাহেদ মাঝির। জহির মাঝির ট্রলারের মালিক নিশান চৌধুরী জানিয়েছেন, সকালে হঠাৎ বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে পড়ে। ফলে নিঝুমদ্বীপের কাছাকাছি ৩টি ট্রলার দুর্ঘটনা কবলিত হয়। পরে কাছাকাছি থাকা অন্যান্য ট্রলারের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারের মাঝি-মাল্লারা তীরে চলে আসেন। সাগর উত্তাল থাকায় দুর্ঘটনাকবলিত তিনটি ট্রলারের মধ্যে দুইটি সম্পূর্ণ তলিয়ে গেছে। নাসির মাঝির ট্রলারটি এখনো ভাসছে এবং ওই ট্রলারটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বাসস’কে জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে তিনটি ট্রলার ডুবির খবর পেয়েছেন। ৩টি ট্রলারে থাকা সকল মাঝিমাল্লাকে উদ্ধারের বিষয়টি স্থানীয় জেলেরা নিশ্চিত করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন