প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে জেনারেল ম্যানেজার পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন, তবে আবেদনের শেষ তারিখ আগামী ১০ সেপ্টেম্বর।
নিয়োগপ্রাপ্তরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা লাভ করবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি:
প্রতিষ্ঠানের নাম: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড।
পদের নাম: জেনারেল ম্যানেজার।
বিভাগ: মার্কেটিং।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি কিংবা এমবিএ। মার্কেটিংয়ে এমবিএ-কে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা: তথ্য প্রযুক্তির ক্ষেত্রে (এমএস অফিস ও বিজনেস সিস্টেমস) মাইক্রোসফট অফিস স্যুট ব্যবহারে দক্ষ হতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়।
বয়সসীমা: সর্বোচ্চ বয়স ৫২ বছর।
কর্মস্থল: ঢাকা (বনানী)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: ভাতা, বার্ষিক কর্মদক্ষতাভিত্তিক প্রণোদনা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ডব্লিউপিপিএফ, বছরে দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, স্বাস্থ্যসেবা, ছুটির বিনিময়ে অর্থপ্রাপ্তি এবং গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিস্তারিত দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন