প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চলতি মাসে সিঙ্গাপুর, ফ্রান্স এবং বাহরাইনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে নির্বাচন কমিশন একটি কারিগরি ও ব্যবস্থাপনা দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার (৪ জুলাই) ইসির উপসচিব জি এম সাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত পৃথক ছয়টি আদেশ তিনি জারি করেছেন।
জানা গেছে, আগামী ১৩ জুলাই, ইসির উপ-সচিব মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি টিম বাহরাইনে যাচ্ছে। অন্যদিকে, ১৫ জুলাই, দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল দেশে যাবে।
আগামী ২৭ জুলাই সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি টিম সিঙ্গাপুরে যাবে। এছাড়া, ইসির অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল ২৯ জুলাই সিঙ্গাপুরে যাবে।
অন্য দিকে, ২০ জুলাই এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি টিম ফ্রান্সে যাবে। আর ২২ জুলাই, এনআইডি অনুবিভাগের মহাপরিচালক আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশার নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা টিম ফ্রান্স যাবে। পুরো সফরের ব্যয় আইডিইএ প্রকল্প-২ থেকে বহন করা হবে।
ইসি কর্মকর্তাদের জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি এবং দুবাই, সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম, ইতালির রোম ও মিলান, কুয়েতের কুয়েত সিটি, কাতারের দোহা, মালয়েশিয়ার কুয়ালালামপুর, অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি, কানাডার অটোয়া ও টরন্টো, জাপানের টোকিও, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস, মালদ্বীপের মালে, ওমানের মাসকাট এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াসহ মোট ১৪টি দেশের ২৪টি স্টেশনে ভোটার কার্যক্রম এবং এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। নতুন করে ওই তিনটি দেশ যুক্ত হচ্ছে।
একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে এনআইডি আবেদন নিয়ে দেশে যাচাই করা হয় এবং এরপর এনআইডি প্রিন্ট করে নির্বাচন কমিশন। পরবর্তীতে, তা দূতাবাসের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে সরবরাহ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন