প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামে চ্যানেল টোয়েন্টিফোরের আবাসিক সম্পাদক কামাল পারভেজকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগার হুমকির ঘটনা নিয়ে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সিটিআরএন নেতাদের দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, "একজন পেশাদার সাংবাদিককে ভয়ভীতি দেখানো শুধুমাত্র একজন ব্যক্তিকে হুমকি দেওয়া নয়। এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত।" তারা আরও বলেন, "যে সাংবাদিক সত্য তুলে ধরার দায়িত্ব পালন করেন, তাকে হুমকির মুখে ফেলার অর্থ পুরো গণমাধ্যমকে নীরব করার চেষ্টা।"
নেতারা সিটিআরএন এর পক্ষ থেকে জানান, "হুমকি-ধমকি দিয়ে সাংবাদিকদের দায়িত্ব পালন থেকে বিরত রাখার দিন শেষ। সাংবাদিকরা জনগণের কাছে দায়বদ্ধ। সত্য প্রকাশের এই দায়িত্ব থেকে কোনো ভয়ভীতি তাদের সরাতে পারবে না।" তারা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান, হুমকির ঘটনার দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং সিনিয়র সাংবাদিক কামাল পারভেজসহ চট্টগ্রামের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
বিবৃতিদাতাদের মধ্যে সংগঠনের আহ্বায়ক হোসাইন জিয়াদ, যুগ্ম আহ্বায়ক একে আজাদ, এবং সদস্যরা আরিচ আহমেদ শাহ, ফখরুল ইসলাম, তামিম মাহমুদ, ফেরদৌস লিপি ও শহিদুল সুমন অন্তর্ভুক্ত রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন