প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা সময়ে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদের উদ্যোগে এ কর্মসূচিটি দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে পালিত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ফেনী-চট্টগ্রাম-রামগড়-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং হেয়াকো-গহিরা সড়কে যান চলাচল বন্ধ ছিল। হরতালে তিন ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমন্বয় পরিষদের সমন্বয়ক নুরুল আমিন আজাদ জানান, যৌক্তিক স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপনের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ, সংবাদ সম্মেলন ও স্মারকলিপিসহ একাধিক কর্মসূচি পালন করা হয়, কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়ায় হরতালের মতো কর্মসূচি দিতে তাঁরা বাধ্য হয়েছেন।
দাঁতমারা ইউনিয়ন পরিষদের সদস্য ও ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন জানান, বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে হরতালে অংশগ্রহণ করেছেন।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, হরতাল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ সময়ে চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন