প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা বন্দরের জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন। এই সময়ে তিনি প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি বন্দর জেটিতে প্রবেশ করেন। সেখানে প্রায় ৫০ মিনিট অবস্থান করার পর সোয়া ৪টার দিকে তিনি জেটি থেকে বের হয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দিকে রওয়ানা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পথে নেতা-কর্মীদের আহ্বানে প্রটোকল ভেঙে গাড়ি থেকে নেমে জনগণের সঙ্গে মিশে যান প্রধানমন্ত্রী। তিনি হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান এবং কয়েকজনের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তিনি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যান। অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে মোংলা বন্দর ত্যাগ করেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের হিরন পয়েন্ট ও সুন্দরবন পরিদর্শন করেন। সেখান থেকে তিনি খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে যান। নলিয়ান থেকে নৌপথে দুপুর পৌনে ১টার দিকে তিনি মোংলার দিগরাজ নৌঘাঁটিতে পৌঁছান। নৌঘাঁটিতে এসে তিনি নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস আবু বকর পরিদর্শন করেন।
দুপুরে তিনি নৌঘাঁটিতেই মধ্যাহ্ন বিরতি করেন। এরপর মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, খুলনা বিভাগীয় কমিশনার এবং বাগেরহাট জেলা প্রশাসক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন